বিহার থেকে উদ্ধার হল ৬ নাবালিকা সহ বারো জন - The News Lion

বিহার থেকে উদ্ধার হল ৬ নাবালিকা সহ বারো জন



দি নিউজ লায়নঃ বিহার থেকে উদ্ধার হল ৬ নাবালিকা সহ বারো জন। মূলত দক্ষিণ ২৪ পরগনার কুলতলী এবং ঢোলা থানা এলাকা থেকে এই সমস্ত নাবালিকাদের  বিহারে নিয়ে যাওয়া হয়েছিল নাচের আসরে গান করানোর জন্য। তারপর তাদেরকে বিভিন্ন ভাবে দেহ ব্যবসার কাজে লাগানো হতো বলে অভিযোগ। মঙ্গলবার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তে এই সমস্ত নাবালিকাদের কে।


 উপস্থিত করা হয়।এই সমস্ত নাবালিকাদের উদ্ধার করার জন্য বারুইপুর জেলা পুলিশের সঙ্গে সিআইডির একটি টিম গত কয়েকদিন আগে বিহারে উপস্থিত হয়। বিহারের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সোমবার রাতে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে গত কয়েকদিন আগে পুলিশ তদন্তে নামে। মোবাইলের কল রেকর্ড করে তাদের উদ্দেশ্যে বিহারে হানা দেয় পুলিশের দলটি।


 এবং সেখানেই তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলী থানার পুলিশ।নাচের আসরে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত অভিযুক্তরা কাজ করতো খোঁজ চলছে তাদেরও। প্রাথমিক তদন্তে অনুমান একটি বড় চক্র এই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে দেশের বিভিন্ন রাজ্যে এই চক্রের নেটওয়ার্ক রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা এমনকি এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক নারী পাচার চক্রের থাকতে পারে বলেও মনে করছেন তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.